Sale!

সংখ্যার গল্প (দ্বিতীয় সংস্করণ)

Original price was: ₹400.00.Current price is: ₹360.00.

এই বইটি লেখা হয়েছে অঙ্কে আগ্রহী স্কুলের উঁচু ক্লাসের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ও গণিতবিশারদ নন এইরকম প্রাপ্তবয়স্কদের জন্য। নানারকম সংখ্যা আবিষ্কার, তাদের মধ্যে চমকপ্রদ প্যাটার্ন, রহস্যময় সম্পর্ক আলোচিত হয়েছে। তাছাড়াও আছে বিশ্ববিখ্যাত গণিতজ্ঞদের কিছু মজাদার গল্প। অত্যন্ত সাদামাটা পরিচিত সংখ্যাদের বিচিত্র সব বৈশিষ্ট্যও জানা যাবে। উৎসাহী পাঠকদের জন্য Appendix-এ আছে কিছু গাণিতিক খুঁটিনাটি ও প্রমাণ ।
সংখ্যার গল্প (দ্বিতীয় সংস্করণ)

Free shipping on orders over ₹250!

  • Done Satisfaction Guaranteed
  • Done No Hassle Refunds
  • Done Secure Payments
GUARANTEED SAFE CHECKOUT
  • Visa Card
  • MasterCard
  • American Express
  • Discover Card
  • PayPal

Description

সংখ্যার গল্প – দ্বিতীয় সংস্করণ
প্রথম সংস্করণের মূল উদ্দেশ্য এবং গল্প বলার শৈলী (style) অপরিবর্তিত রেখে প্রত্যেকটি অধ্যায়ই পরিমার্জিত করা হয়েছে। যত ভুলত্রুটি চোখে পড়েছে — সেগুলির সংশোধন করা হয়েছে। এই ব্যাপারে সবচেয়ে বেশি অবদান ডঃ প্রতীক খাস্তগীরের — ধন্যবাদ জানিয়ে তাঁর পরিশ্রমকে খাটো করব না। চতুর্থী ও পঞ্চমী ছাড়া বাকি সব অধ্যায়েরই কিছু পরিবর্ধনও করা হয়েছে। এ ব্যাপারে সাহায্য করার জন্যে ডঃ অমিত সিংহবাবুকে অশেষ ধন্যবাদ। আশা করি পরিবর্ধিত অংশগুলি পাঠকদের ভালো লাগবে। অঙ্কে আগ্রহী পাঠকদের জন্যে দুটি নতুন Appendix জোড়া হয়েছে। শ্রী সিদ্ধার্থ শঙ্কর চট্টোপাধ্যায় ভাষার উন্নতি সাধনে সাহায্য করেছেন। শ্রী জিষ্ণু বসু বিশেষ যত্নে এই সংস্করণের নতুন প্রচ্ছদ তৈরি করে আমাকে অশেষ ঋণে আবদ্ধ করেছেন। প্রথম সংস্করণের মতই এই সংস্করণটিও ছাপাখানায় পাঠানোর উপযুক্ত করার ভার নিয়েছেন শ্রী অভিজিৎ সেন ও শ্রী সুমন দত্ত।
শেষ করার আগে বলি এই সংস্করণটি আদৌ প্রকাশিত হত না—পশ্চিমবঙ্গ গণিত পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী দীপককুমার দাঁ-র বিশেষ উৎসাহ ও আগ্রহ ছাড়া — আমি তাঁকে আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই।
       কলকাতা, 2024                                                                                                                                                                              -অশোক কুমার মল্লিক

Reviews

There are no reviews yet.

Be the first to review “সংখ্যার গল্প (দ্বিতীয় সংস্করণ)”

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Books
0
Cart
Account