উত্তর ২৪পরগনা জেলার গৈপুর-গোবরডাঙা অঞ্চলের ভূমিপুত্র বাসুদেব মুখোপাধ্যায় ছাত্রজীবনেই ছড়া-কবিতা-সঙ্গীত রচনা শুরু করেন। ১৯৭৫ সালে ‘প্রতিবেশী’ এবং ১৯৯৫ সালে ‘কবিতামঞ্চ’ পত্রিকা প্রকাশ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘তুমি আছ তাই’ ২০০৫ সালে প্রকাশ করে সাড়া ফেলেন। এরপর শতাধিক কবির কবিতা সংকলন’ (২০১৭), ‘দুই বাংলার কবি ও কবিতা’ (২০১৯) প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন ‘লিটল ম্যাগাজিন লাইব্রেরি’। পেশায় তিনি ‘গোবরডাঙা গবেষণা পরিষৎ’-এর সদস্য এবং আঞ্চলিক ইতিহাস গবেষণার কাজে নিয়োজিত। উত্তর ২৪পরগনা সাহিত্য অকাদেমি’, ‘দুই বাংলার সাহিত্য সংস্কৃতি উৎসব’, বর্ধমান জেলার ‘চৈতন্যপুর প্রবীণ চক্র’, ‘গোবরডাঙা বইমেলা’ ও ‘গোবরডাঙা রেনেসাঁস ইনস্টিটিউট’ ইত্যাদি প্রতিষ্ঠানের সভাপতি, সহ-সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত । মূলত লেখালেখির পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও গঠনমূলক কাজে উৎসাহ ও প্রেরণাতেই তাঁর আনন্দ । বাংলাদেশকে জানার এবং ভ্রমণ পিপাসুদের ক্ষেত্রে ‘মুজিব জন্মশতবর্ষে বাংলাদেশ সফর’ গ্রন্থখানি পাঠকদের দরবারে গুরুত্ব পাবে এই আশা I
Reviews
There are no reviews yet.
Be the first to review “‘মুজিব জন্মশতবর্ষে বাংলাদেশ সফর’ – বাসুদেব মুখোপাধ্যায় (Mujib Janmashatabarshe Bangladesh Saphar By Basudeb Mukhopadhya)” Cancel reply
Reviews
There are no reviews yet.