বাঙালি মননে বিজ্ঞানচেতনা-বিজ্ঞানসাধনা (দ্বিতীয় ভাগ) ) – ড. শতাব্দী দাশ (Bangali Manane Bijnan Chetana-Bijnan Sadhana (Dwitiyo Bhag) by Dr. Satabdi Das)

₹200.00

বাঙালি মননে বিজ্ঞানচেতনা-বিজ্ঞানসাধনা (দ্বিতীয় ভাগ) ) – ড. শতাব্দী দাশ। প্রকাশকাল – এপ্রিল, ২০২১। প্রকাশক – ডা. অভিষেক দাঁ।  মূল্য – ২০০ টাকা, পৃষ্ঠা -১২৮।

Free shipping on orders over ₹250!

  • Done Satisfaction Guaranteed
  • Done No Hassle Refunds
  • Done Secure Payments
GUARANTEED SAFE CHECKOUT
  • Visa Card
  • MasterCard
  • American Express
  • Discover Card
  • PayPal

Description

ভারতে আধুনিক বিজ্ঞান ভাবনার গোরাপত্তন হয় কলকাতা শহরে ব্রিটিশ শাসনকালে। এশিয়াটিক সোসাইটি (১৭৮৪), হিন্দু কলেজ (১৮১৭), কলকাতা মেডিক্যাল কলেজ (১৮৩৫), কলিকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭), ভারতবর্ষীয় বিজ্ঞান সভা (১৮৭৬) ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের হাত দিয়ে বাংলায় জন্ম নিয়েছিল নবজাগরণের বাতাবরণ। শিক্ষা- সাহিত্য-স্বাস্থ্য-সমাজ-অর্থনীতির নানা প্রেক্ষাপটে নব্য ভাবনার আছড়ে পড়া ঢেউ ভারতে আধুনিক বিজ্ঞান চিন্তার নয়া অধ্যায়ের থবর্তন ঘটায়। এই যুগস্রোতে বিশ্ব জ্ঞানবিজ্ঞানের সৃষ্ট আবহাওয়ার সঙ্গে বাঙালি তথা ভারতীয় জীবনবোধ এক সারিতে দাঁড়াতে সমর্থ হয়। গবেষিকা-লেখিকা ড. শতাব্দী দাশ এই কালক্রমকে বিজ্ঞান ইতিহাসের সরণিতে পঞ্জিবদ্ধ করতে চেয়েছেন। প্রথম ভাগ—’প্রাক্- স্বাধীনতা পর্ব—বাঙালি মননে বিজ্ঞানচেতনা- বিজ্ঞানসাধনা’ প্রকাশিত হয় ২০১৫-য়। করোনা আবহকালে লকডাউনের সময়কালে দ্বিতীয় ভাগের গুরুত্বপূর্ণ কাজটি তিনি যথার্থ কুশলতায় সম্পূর্ণ করেছেন। পাঠক একনজরে ৪০ জন বিজ্ঞানীর জীবনসাধনা জানতে পারবেন বিষয় বৈচিত্র্যের বিবিধ পরিসরে। বিজ্ঞানচর্চার যত বেশি টুকরো কণা সমাজে ছড়িয়ে দেওয়া যাবে তত বেশি বিজ্ঞানমনস্ক জ্ঞানবিজ্ঞানের স্রোত পুষ্ট ও বেগবান হবে। এই শিক্ষাশ্রয়ী দৃষ্টিভঙ্গি এই কাজকে রূপায়িত করতে প্রাণিত করেছে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বাঙালি মননে বিজ্ঞানচেতনা-বিজ্ঞানসাধনা (দ্বিতীয় ভাগ) ) – ড. শতাব্দী দাশ (Bangali Manane Bijnan Chetana-Bijnan Sadhana (Dwitiyo Bhag) by Dr. Satabdi Das)”

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Books
0
Cart
Account