বাংলা বিজ্ঞানসাহিত্যের যাঁরা স্থপতি (অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দী) – নন্দলাল মাইতি (Architect of Bengali science literature (eighteenth-nineteenth century) – Nandalal Maiti)
₹250.00
বাংলা ভাষায় বিজ্ঞান সাহিত্যের যাঁরা স্থপতি – নন্দলাল মাইতি। ২০১৮, মূল্য : ২৫০ টাকা, ১৭৬ পৃষ্ঠা।
Free shipping on orders over ₹250!
- Satisfaction Guaranteed
- No Hassle Refunds
- Secure Payments
Description
বই চাই ? বাংলা ভাষায় লেখা পাঠ্যপুস্তক—ভাষা, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, স্বাস্থ্য বিষয়ক বইপত্র চাই। এই প্রয়োজন থেকেই বিজ্ঞান বিষয়ক বইপত্র লেখা ও প্রকাশের তাগিদ জন্ম নেয়। শুরু হোল এক নতুন যাত্রা—বাংলা ভাষায় আধুনিক বিজ্ঞানের বিষয়ে বই প্রকাশ। জন্ম নিল—বাংলার বিজ্ঞান সাহিত্য রচনার নব্য আঙ্গিক । মনস্বী লেখক নন্দলাল মাইতি এক বিস্তৃত গবেষণা পথে এই পথ চলার অতীত ইতিবৃত্তকে হাজির করেছেন সুদীর্ঘ পরিশ্রমী অধ্যবসায়ে। মাতৃভাষায় শিক্ষা চাই—বিশেষ করে বিজ্ঞান শিক্ষা, এই মনোভাবকে অবলম্বন করে যাঁরা পথ গড়ায় পথিকৃৎ-এর ভূমিকা নিয়েছিলেন, এমন স্থপতিদের নিয়ে এই মনোজ্ঞ আলেখ্য—‘বাংলা ভাষায় বিজ্ঞান সাহিত্যে—যাঁরা স্থপতি’। এই সংকলনে অনেক অচেনা ব্যক্তিত্বরাও হাজির হয়েছেন—রামকমল সেন, যদুনাথ মুখোপাধ্যায়, সূর্যকুমার অধিকারী, মহেন্দ্রনাথ ভট্টাচার্য, কালীবর বেদান্ত-বাগীশ প্রমুখ । এই বইটি বাংলা ভাষায় বিজ্ঞান সাহিত্যচর্চা প্রয়াসের দলিল বিশেষ সংযোজন পর্বে আরও কিছু আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন সম্পাদক দীপককুমার দাঁ। দুই পর্বে সুসংবদ্ধ এই আলোচনার অভিমুখ পাঠককে পরিচিত করবে এক নির্দিষ্ট অভিনিবেশের আবহে। আগামী দিনের গবেষকরাও এ থেকে অনেক অজানা তথ্য পাবেন। বইটি বাংলা বিজ্ঞান সাহিত্য ভাবনার ইতিহাসে একটি উজ্জ্বল মুকুট বিশেষ।











![চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] - সুরেশ কুন্ডু (Chai Bijnan Manaska Manabik Samaj Andolan by Suresh Kundu)](https://books.ggparishad.org/wp-content/uploads/2024/06/aef2433d-582f-41d7-89f9-31609cceacc1-826x1308.jpg)

Reviews
There are no reviews yet.