বিজ্ঞান লেখক – বিজ্ঞান সংস্কৃতির প্রচারক অধ্যাপক সুবীরকুমার সেনের নির্বাচিত বাংলা বিজ্ঞান রচনার সংকলন – ১ম খণ্ড — (স.) দীপককুমার দাঁ (Bigyan Lekhak-Bigyan Sanskritir Pracharak Adhyapak Subir Kumar Sener Bangla Bigyan Rachanar Nirbachita Sangkalan Dipak Kumar Dan Sangkalan O Sampadana)
₹200.00
বিজ্ঞান লেখক – বিজ্ঞান সংস্কৃতির প্রচারক অধ্যাপক সুবীরকুমার সেনের নির্বাচিত বাংলা বিজ্ঞান রচনার সংকলন – প্রথম খণ্ড — সংকলন ও সম্পাদনা দীপককুমার দাঁ। প্রকাশকাল – ২০১৫, মূল্য – ২০০ টাকা, পৃষ্ঠা – ২৫৬।
Free shipping on orders over ₹250!
- Satisfaction Guaranteed
- No Hassle Refunds
- Secure Payments
Description
অধ্যাপক সুবীরকুমার সেন (জন্ম-দমদম, কলকাতা-৭৪, ০৯-০৪-১৯৪৭ ; মৃত্যু- ২৩-০১-২০১৩) নিজেকে সতত নিৰ্মাণ করতেন বিজ্ঞান চিন্তার বিশ্ববীক্ষার এক বিস্তৃত চর্চা-আঙিনায়। প্রাথমিক সলতে পাকাবার কাজটি ছিল স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় পরিসরে প্রথামাফিক বিজ্ঞান শিক্ষা। পাশাপাশি দমদম বিজ্ঞান সংঘের অ-প্রথামাফিক বিজ্ঞান আড্ডার পরিমণ্ডলকেও স্মরণে রাখতে হয়। গণিত নির্ভর-পদার্থবিদ্যা এবং পরীক্ষামূলক-পদার্থবিদ্যা দুটিতেই তাঁর সন্ধিৎসু আগ্রহ সামগ্রিকভাবে ওঁর বিজ্ঞানচিন্তার আবহের ভিত্তিস্বরূপ। পরবর্তীতে নিজেকে বিশেষজ্ঞের স্তরে উন্নীতকরণ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের ইনমফরমেট্রিকস ও সায়েন্টোমেট্রিকসের আন্তর্জাতিক ভুবনে । অধ্যাপনা-কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগেই। আন্তর্জাতিক স্তরে ২৫টি প্রায় গবেষণানিবন্ধ প্রকাশের পাশাপাশি শতাধিক উচ্চমানের চিন্তা-জ্ঞান নির্ভর ইংরাজি ও বাংলা বিজ্ঞান নিবন্ধ রয়েছে মননশীল উজ্জ্বলতার বিকিরিত স্ফুরণে। বাঙালির বিজ্ঞান সাধনার ইতিহাসে তাথ্যিক ও বৌদ্ধিক ইতিবৃত্ত অনুসন্ধানে তাঁর দুর্মর আগ্রহ পাঠককুলকে উপহার দেবে এক নতুন চিন্তার উজ্জ্বল ভুবন। প্রতিটি রচনায় আছে বিপুল তথ্যের সন্নিবেশ।





![চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] - সুরেশ কুন্ডু (Chai Bijnan Manaska Manabik Samaj Andolan by Suresh Kundu)](https://books.ggparishad.org/wp-content/uploads/2024/06/aef2433d-582f-41d7-89f9-31609cceacc1-826x1308.jpg)







Reviews
There are no reviews yet.