চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] – সুরেশ কুন্ডু (Chai Bijnan Manaska Manabik Samaj Andolan by Suresh Kundu)
₹180.00
চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] – সুরেশ কুন্ডু । প্রকাশকাল : জানুয়ারি, ২০২৪। প্রকাশক – ডা. অভিষেক দাঁ, গোবরডাঙা গবেষণা পরিষৎ (প্রকাশনা বিভাগ)। মূল্য : ১৮০ টাকা, পৃষ্ঠা – ৯৯।
Free shipping on orders over ₹250!
- Satisfaction Guaranteed
- No Hassle Refunds
- Secure Payments
Description
লেখক সুরেশ কুন্ডু বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের বিবিধ ধারায় অর্ধশতকের বেশি শুধু সক্রিয়ই নন, তাঁর চিত্তাশীলতা শক্তিশালী কলমের মাধ্যমে প্রস্ফুটিত। এপর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সিংহভাগই পরিবেশ ভাবনা ও জীববৈচিত্র্য সুরক্ষায় সঠিক যুক্তিশীল পথ অনুসরণের দিশায় নিবেদিত। বর্তমান গ্রন্থের বিভিন্ন অধ্যায়ের বিষয়ভাবনা আলাদা হলেও তার মধ্যে নিহিত আছে ঐক্যের সুর। পরিবেশ চিন্তার বিবিধ প্রেক্ষিত উঠে এসেছে আলোচিত অধ্যায়ের মননঋদ্ধ পরিবেশনায়। তথ্য আছে প্রচুর। যেকোন পরিবেশ কর্মী এই গ্রন্থ থেকে বহুবিধ চটজলদি তথ্য নিয়ে তাঁর নিজস্ব ভাবনাকে সমৃদ্ধ করতে পারবেন। একজন সুচিষ্টিত গঠনমূলক পরিবেশ কর্মীর নানা প্রয়োজনের খোরাক এই বইটির মাধ্যমে সহজলভ্য। বিজ্ঞানমনস্ক মানবিক চিন্তা যে এই সঙ্কট উত্তরণের একমাত্র পথ – তাও লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন।
বিশ্বায়ন ভাবনার চার দশকে শুধুই দেখছি পরিবেশ ধ্বংসরে দ্রুততর বিনষ্ট রূপ। বিশ্বায়ন সঙ্কট- উষ্ণতর জীব পরিবেশ (Global Warming) সৃষ্টি করে ধ্বংসের গতিকে দ্রুততর করেছে। লেখক সুরেশ কুন্ডু সংক্ষেপে কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সমস্ত আঙ্গিক এখানে উপস্থাপিত করেছেন পাঠকের সহজ উপলব্ধিতে। সাধারণ পাঠক শুধু নয় ছাত্রছাত্রী সমাজও এথেকে বড়ো রকমের উপকার পাবে। এই বই পরিবেশ সুরক্ষা প্রশ্নে গাইড-বুক হিসাবে সমাদৃত হবার দাবি রাখে।

![চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] - সুরেশ কুন্ডু (Chai Bijnan Manaska Manabik Samaj Andolan by Suresh Kundu)](https://books.ggparishad.org/wp-content/uploads/2024/06/aef2433d-582f-41d7-89f9-31609cceacc1-scaled.jpg)
![চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] - সুরেশ কুন্ডু (Chai Bijnan Manaska Manabik Samaj Andolan by Suresh Kundu) - Image 2](https://books.ggparishad.org/wp-content/uploads/2024/06/604053b2-03a5-44a1-9dfb-38c4a68b3b5b-scaled.jpg)
![চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] - সুরেশ কুন্ডু (Chai Bijnan Manaska Manabik Samaj Andolan by Suresh Kundu) - Image 3](https://books.ggparishad.org/wp-content/uploads/2024/06/5cba6818-614a-4c77-b11f-56e3f5c44e92-scaled.jpg)
![চাই বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ আন্দোলন [পরিবেশ দূষণের সহস্র অভিমুখ] - সুরেশ কুন্ডু (Chai Bijnan Manaska Manabik Samaj Andolan by Suresh Kundu) - Image 4](https://books.ggparishad.org/wp-content/uploads/2024/06/213e2933-6206-4e0f-abb1-a2d0dfb517d0-scaled.jpg)








Reviews
There are no reviews yet.