বাঙালি বিজ্ঞানকর্মী চরিতাভিধান – প্রকাশ দাস বিশ্বাস (Bengali Science Charitabhidhan – Prakash Das Biswas)
₹300.00
বাঙালি বিজ্ঞানকর্মী চরিতাভিধান – প্রকাশ দাস বিশ্বাস। ২০২১, মূল্য -৩০০ টাকা, পৃষ্ঠা -১৮৪।
Free shipping on orders over ₹250!
- Satisfaction Guaranteed
- No Hassle Refunds
- Secure Payments
Description
বাংলা সাহিত্যে চরিতাভিধান নতুন বিষয় নয়। বাংলা সাহিত্যের প্রায় তা দিয থেকে জীবনী সংকলনের ধারাটি চালু আছে সেই সব চরিতাভিধানের বিষয় বৈচিত্র্যও আলাদাভাবে উল্লেখের দাবী রাখে। চরিতাভিধানের কোনটির বিষয় যদি হয় পৌরাণিক চরিত্র, তো কোনটিতে পৌরাণিক চরিত্রের সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহাসিক চরিত্রও। কোনটির বিষয়বস্তু আবার শুধুই সাহিত্যসেবকরা। শুধু নারীদের জীবনী সংকলিত একাধিক চরিতাভিধানও বাজারে সুলভ। চরিতাভিধান আছে নাট্যকর্মী, অভিনেতা এমনকি বিজ্ঞানীদেরও। শুধুমাত্র মুসলমান ব্যক্তিত্বদের নিয়েও রচিত হয়েছে বাংলা চরিতাভিধান। সবার উপরে রয়েছে সংসদ বাঙালি চরিতাভিধান যেখানে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় সাত সহস্রাধিক কৃতী বাঙালির জীবনী। তবে বাংলায় চরিতাভিধান রচনার এই ধারাটি বিচিত্রগামী হলেও তা যে সর্বত্রগামী হয়নি, বর্তমান সংকলনটিই তার প্রমাণ । এই চরিতাভিধানের উপজীব্য বিষয় বিজ্ঞানকর্মীদের জীবনী। যারা সমাজের অন্ধতা, কুসংস্কার দূরীকরণে, বিজ্ঞান মানসিকতা প্রসারের লক্ষ্যে নিরলস কাজ করেছেন তারাই অন্তর্ভুক্ত হয়েছেন এই চরিতাভিধানে, বাংলা সাহিত্যে এ এক বিশিষ্ট সংযোজন।















Reviews
There are no reviews yet.