বিজ্ঞান, বিজ্ঞানী ও বিজ্ঞান চেতনা – ড. পরিতোষ ভট্টাচার্য (Bijnan, Bijnani O Bijnan Chetana by Paritosh Bhattacharyya)

₹400.00

বিজ্ঞান, বিজ্ঞানী ও বিজ্ঞান চেতনা – ড. পরিতোষ ভট্টাচার্য । প্রথম প্রকাশ : জুন, ২০২৪। প্ৰকাশক : ডা. অভিষেক দাঁ, গোবরডাঙা গবেষণা পরিষৎ (প্রকাশনা বিভাগ)। মূল্য : ৪০০ টাকা। পৃষ্ঠা – ২৭৫ ।

Free shipping on orders over ₹250!

  • Done Satisfaction Guaranteed
  • Done No Hassle Refunds
  • Done Secure Payments
GUARANTEED SAFE CHECKOUT
  • Visa Card
  • MasterCard
  • American Express
  • Discover Card
  • PayPal

Description

বিজ্ঞান, বিজ্ঞানী ও বিজ্ঞানচেতনা বইটিতে বিজ্ঞানের নানা প্রসঙ্গ নানা ভাবে আলোচিত হয়েছে। শুরুতেই স্মরণ করা হয়েছে সেইসব বিজ্ঞানীদের যাদের অবদান ভারতীয় বিজ্ঞানের অগ্রগতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই সমস্ত স্মরণীয় বিজ্ঞানীদের মধ্যে বাঙালি বিজ্ঞানীরা নানা গবেষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিজ্ঞান পরিমণ্ডলে ক্রমাগত স্বীকৃতি পেয়ে চলেছেন। আলোচ্য গ্রন্থটির বিশেষত্ব হলো এই যে, এই প্রথম একসঙ্গে দু-ভজন (২৪) বাঙালি মৃত্তিকা বিজ্ঞানীর কথা বিশেষ গুরুত্ব নিয়ে বলা হয়েছে, যা আগে কখনো কোথাও হয় নি। আমরা অনেকেই জানি না যে হাতঘড়ি, জলের ক্যান, টিস্যু পেপার, ব্লাড ব্যাংক ইত্যাদি প্রাত্যহিক প্রয়োজনীয় জিনিস প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শুধুমাত্র যুদ্ধের প্রয়োজনে আবিষ্কৃত হয়েছে। বর্তমান গ্রন্থটিতে এইসব বিষয় প্রসঙ্গে বিশদ বিবরণ পাওয়া যাবে। এছাড়া যুদ্ধ, অস্ত্র ও পরমাণু বিস্ফোরণের বিশেষ বিশেষ রাজনৈতিক এবং বৈজ্ঞানিক প্রেক্ষাপট নিয়ে যে আখ্যান শোনানো হয়েছে, তা খুবই রোমাঞ্চকর। এই অনুষঙ্গে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, এনরিকো ফের্মি, হেবার ও অন্যান্য বিশিষ্ট বিজ্ঞানীদের প্রসঙ্গ স্বাভাবিকভাবেই এসেছে। হেবারের শেষ জীবন খুবই দুঃখের। বিজ্ঞানের এই বিশিষ্ট গ্রন্থে লেখক বিজ্ঞান চেতনা নিয়ে বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন, যার মধ্যে রয়েছে কুসংস্কার নিয়ে আলোচনা, জন্ম-মৃত্যু নিয়ে দোলাচল পরিস্থিতি, ভ্যাকসিনেশন ও অ্যান্টিবায়োটিক নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব, বিজ্ঞানে জোচ্চুরি ও নৈতিকতা, প্রতিনিয়ত রাসায়নিক বিষযুক্ত ভেজাল খাবার খাওয়ার কু প্রভাব ইত্যাদি। গ্রন্থটির শেষে লেখক কীভাবে একজন বিজ্ঞান কর্মী হয়ে উঠেছিলেন, তার আন্তরিক প্রতিবেদন সহজ ভাষায় উপস্থাপনা করেছেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বিজ্ঞান, বিজ্ঞানী ও বিজ্ঞান চেতনা – ড. পরিতোষ ভট্টাচার্য (Bijnan, Bijnani O Bijnan Chetana by Paritosh Bhattacharyya)”

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Books
0
Cart
Account