গোবরডাঙার তিন খ্যাতনামা সমাজব্যক্তিত্ব ডা. সুরেশচন্দ্র মিত্র, প্রবোধচন্দ্র মিত্র, তৃপ্তিকুমার মিত্র (Gobordangar Tin Khyatanama Samaj Byaktitya)

₹300.00

‘গোবরডাঙার তিন খ্যাতনামা সমাজব্যক্তিত্ব’ – ডা. সুরেশচন্দ্র মিত্র, প্রবোধচন্দ্র মিত্র,  তৃপ্তিকুমার মিত্র । সংকলন ও সম্পাদনা – ড. সুনীল বিশ্বাস, দীপককুমার দাঁ। প্রথম প্রকাশ : মে, 2022 । প্রকাশক : ডা. অভিষেক দাঁ। মূল্য : ২৫০ টাকা, ১৯৯ পৃষ্ঠা।

Free shipping on orders over ₹250!

  • Done Satisfaction Guaranteed
  • Done No Hassle Refunds
  • Done Secure Payments
GUARANTEED SAFE CHECKOUT
  • Visa Card
  • MasterCard
  • American Express
  • Discover Card
  • PayPal

Description

আঞ্চলিক ইতিহাসচর্চার পরিসরে এই গ্রন্থটির বিশেষ তাৎপর্য আছে। উত্তর ২৪ পরগনা জেলার শিক্ষা-সংস্কৃতি-রাজনীতিচর্চার বিবিধ ক্ষেত্রে গোবরডাঙা প্রায়শই শিরোনামে স্থান পায়। ইতিহাস ঘেঁষা গোবরডাঙাকেন্দ্রিক বইপত্রের সংখ্যাও কম নয়। বর্তমান গ্রন্থটি এই ঐতিহ্যের ক্রমতালিকায় বিশিষ্টতার দাবিদার।
পৌরশহর গৌবরডাঙার গোড়ার কথা জানা যাবে ডা. সুরেশচন্দ্র মিত্রের কর্মবৃত্তান্তের আবহে। চিকিৎসা পেশার মানুষদের জনসংযোগ সুবিধা সবথেকে বেশি। তিনি পৌরসভার হালহকিকত সামলেও বহুবিধ সমাজ উন্নয়ন কার্যে বৃত থেকেছেন। তাঁর পুত্র প্রবোধচন্দ্র মিত্র, এম.এ পাশ করেও সরকারি চাকরির বিপরীতে দেশ-সেবা-গ্রাম উন্নয়নের কাজকে অগ্রাধিকার দিয়েছেন। রাজনীতির সাংগঠনিক বিবিধ ক্রিয়াকর্মের পাশাপাশি শিক্ষা-সাহিত্যসেবার নানা পরিসরে তাঁর সক্রিয়তা উল্লেখের দাবি রাখে। প্রবোধচন্দ্রের মধ্যমপুত্র তৃপ্তিকুমার এই উজ্জ্বল আবর্তে নিজেকে তৈরি করেছেন স্বকীয় বৈশিষ্ট্যের স্বভাবভাবনায়। নাটক অন্ত প্রাণ এই মানুষটি নিজ ছাপাখানার কর্মকৃতিত্ব পরিচালনায় ভাস্বর। এসব নিয়েই নানা টুকরো ঘটনার জাল বোনা হয়েছে সতর্ক সম্পাদনায়। আগ্রহী পাঠক ইতিহাসের নানা অধ্যায়ের বহুমুখী পরিচয় লাভ করবেন গ্রন্থের পরিসরে। গ্রন্থ সংকলন কাজে দুই সম্পাদক ড. সুনীল বিশ্বাস ও দীপককুমার দাঁ সতর্কতায় পা ফেলেছেন ইতিহাসের নানাবিধ তথ্য আহরণের প্রয়াসে। এই বই যে প্রকাশ হোল তার পিছনে রয়েছে প্রায় ৫০ বছর যাবৎ ব্যক্তি সম্পর্কের নানাবিধ পর্যায়। বিজ্ঞান ক্লাব পরিচালনার পাশাপাশি সামাজিক-ইতিহাসমূলক চিন্তাচেতনার নানা আবর্তে দুজনই সক্রিয় থাকেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “গোবরডাঙার তিন খ্যাতনামা সমাজব্যক্তিত্ব ডা. সুরেশচন্দ্র মিত্র, প্রবোধচন্দ্র মিত্র, তৃপ্তিকুমার মিত্র (Gobordangar Tin Khyatanama Samaj Byaktitya)”

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Books
0
Cart
Account