দুই আদর্শ বিজ্ঞানী অধ্যাপক সুশীলকুমার মুখোপাধ্যায় অধ্যাপিকা কৃষ্ণকামিনী রোহাতগি মুখোপাধ্যায় (Two ideal scientists – Prof. Sushilkumar Mukherjee, Prof. Krishnakamini Rohatgi Mukherjee)
₹300.00
দুই আদর্শ বিজ্ঞানী সুশীলকুমার মুখার্জি ও কৃষ্ণকুমারী রোহাতগি – (স.) শুভেন্দু চট্টোপাধ্যায়, দীপককুমার দাঁ। ২০২১, মূল্য : ৩০০ টাকা, ২৪৮ পৃষ্ঠা।
বাঙালির জ্ঞানসাধনার আলোকবৃত্তে অধ্যাপক সুশীলকুমার মুখোপাধ্যায় ও অধ্যাপিকা কৃষ্ণকামিনী রোহতগি মুখোপাধ্যায়, দুজনেই উজ্জ্বল খ্যাতনামা ব্যক্তিত্ব । বর্তমান গ্রন্থ প্রয়াস এই দুই মনীষীর প্রতি নম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন । দু’জনেই রসায়ন বিজ্ঞানচর্চার সীমানায় শুধু স্বপরিচিত মাত্র নন, ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধ শিক্ষকতার ক্ষেত্রেও উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। দীর্ঘ জীবনকর্মের বিস্তৃত পরিসরে বৃহত্তর মানব হিতার্থে তাঁদের সেবা প্রয়াস মানবিক মনোবৃত্তির এক নজির বিশেষ।
বর্তমান গ্রন্থে দু’জনের বাংলা ভাষায় লেখা নিবন্ধাদি প্রথমে স্থান দেওয়া হয়েছে। পরে আছে তাঁদের গুণমুগ্ধদের স্মৃতিচারণা। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ইতিবৃত্তে দু’জনের সৃষ্টি প্রয়াসকে তুলে ধরা এই গ্রন্থের অন্যতম অভিমুখ। শ্রদ্ধা ও সম্মানের আবহে দুই মহীরুহ ব্যক্তিত্বকে জনচিত্তে তুলে আনার এই প্রয়াস সার্থক হোক, এটাই আমাদের একান্ত প্রার্থনা।
Reviews
There are no reviews yet.
Be the first to review “দুই আদর্শ বিজ্ঞানী অধ্যাপক সুশীলকুমার মুখোপাধ্যায় অধ্যাপিকা কৃষ্ণকামিনী রোহাতগি মুখোপাধ্যায় (Two ideal scientists – Prof. Sushilkumar Mukherjee, Prof. Krishnakamini Rohatgi Mukherjee)” Cancel reply
Reviews
There are no reviews yet.