হারিয়ে যাওয়া আমের খোঁজে – দীপককুমার দাঁ (স.) (Hariae jaoa amer khonje)
₹160.00
হারিয়ে যাওয়া আমের খোঁজে – দীপককুমার দাঁ সংকলন ও সম্পাদনা। মূল্য – ১৬০ টাকা। পৃষ্ঠা – ১২৮ ।
Free shipping on orders over ₹250!
- Satisfaction Guaranteed
- No Hassle Refunds
- Secure Payments
Description
আম ভারতের সব থেকে পরিচিত ও সহজলভ্য সুস্বাদু রসালো ফল। বিবিধ খাদ্যগুণে ভরপুর। ভারতের সর্বত্র আম চাষ হয় যত্ন সহকারে। ভৌগোলিক বিভিন্নতা ও মাটির গুণাগুন সাপেক্ষে বহু বিচিত্র আমের জাত সৃষ্টি হয়েছে, যা অন্য আর কোন ফলের ক্ষেত্রে সেরকম দেখা যায় না। কলমের আম অধিকতর সুস্বাদু হলেও ভারতের সর্বত্র বিপুল সংখ্যায় আঁটির আমগাছ দেখা যায়। এদের গড়ন বৈচিত্র্য, আকার, আকৃতি, পাকায় ফলের বাইরের ও ভেতরের রং-এ নানা বৈশিষ্ট্যে গুণান্বিত ।
নগরায়ন, আধুনিক সভ্য-জীবনযাত্রা (?) গাছ কাটাকে প্রধান বিপ্লবী প্রয়াস বলে চিহ্নিত করেছে। পুরানো আমগাছ অতি দ্রুততায় নিশ্চিহ্ন হচ্ছে। একটি আমগাছ কাটা পড়া মানে একটি প্রাকৃতিক জার্মপ্লাজম বৈশিষ্ট্য সমন্বিত আমের জাত বিলুপ্ত হওয়া। আজকের জীববৈচিত্র্য সুরক্ষা আন্দোলনের নিরিখে কীভাবে আমরা দেশীয় গাছপালা (জাত বৈচিত্র্য) রক্ষা করব, তা এক কঠিন চ্যালেঞ্জ। ভাবলে অবাক লাগে, গোটা ভারতে ফলের চাষে আমের অর্থনৈতিক গুরুত্ব সর্বপ্রথম। অথচ আম নিয়ে কোন বই নেই। টুকরো কিছু প্রবন্ধ এখানে ওখানে। মোঘল বাদশা-আমীর-ওমরাহ-জায়গীর-জমিদাররা আমের গুণমানের উৎকৃষ্ট বিধানে প্রভূত কাজ করেছেন। অথচ সেসব কিছু আজ অবধি গ্রন্থভুক্ত হয়নি। এই প্রথম একটি আমের বই পাঠকের দরবারে হাজির হয়েছে বিস্তৃত ভাবনার পরিসরে। আশাকরি বইটি আগ্রহী পাঠকসমাজের আনুকূল্য লাভ করবে।













Reviews
There are no reviews yet.