তহমীনা খাতুন। আঞ্চলিক ইতিহাস, প্রত্নতত্ত্ব, লোক-সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ভাবনা, যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা প্রচারসহ সমাজ জীবনের নানা দিকে রয়েছে তাঁর সাবলীল বিচরণ। ১৯৬৬ সালের ২৯ জুন সুন্দরবনে বিদ্যাধরী নদীর তীরে হাড়োয়া থানার মাজেরআইট গ্রামে জন্ম। বিদ্যালয় জীবন থেকে লেখালেখি জগতে নিজেকে পরিচিত করে তুলতে সক্ষম হয়েছিলেন। কবিতা, চিঠিপত্র, সংবাদ লেখা দিয়ে শুরু করলেও খুব দ্রুত সিরিয়াস ফিচার ও প্রবন্ধ লেখায় মনোনিবেশ করেন। ব্যক্তিগত জীবনে কখনও আপস করেননি আদর্শগত বিশ্বাসের প্রশ্নে।
জীবনের দশটি মূল্যবান বছর (১৯৯৩- ২০০২) বাম শাসনকালে বামপন্থীদের পরিচালিত কলেজের বিরুদ্ধে অসম লড়াই চালিয়ে অবশেষে জয়ী হয়েছেন। অবশ্য তাঁর জীবনের ক্যারিয়ারকে উপেক্ষা করে এই লড়াইয়ের সুফল পেয়েছেন রাজ্যবাসী। বাম শাসনের পশ্চিমবঙ্গে হোটেল, সরকারি হাসপাতালে, সর্বত্র ধর্ম, পদবি প্রশ্নে তাঁকে হেনস্থা হতে হয়েছে। সর্বত্র তিনি আপসহীন সংগ্রাম করে জয়ীও হয়েছেন । আর্থিক ক্ষতিপূরণের লোভনীয় সুযোগকে সব ক্ষেত্রে উপেক্ষা করে কেবলমাত্র অধিকার প্রতিষ্ঠার বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়েছেন। এর মাশুল হিসেবে অর্থনৈতিক কৃচ্ছ্রসাধনের কষ্টকর পথটি জীবনে তাঁকে বেছে নিতে হয়েছে।
Reviews
There are no reviews yet.
Be the first to review “চেনামুখ অচেনা মানুষ (CHENA MUKH ACHENA MANUSH)” Cancel reply
Reviews
There are no reviews yet.